| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বর্ষায় জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮০৯৯৭৯ বার পঠিত
লক্ষ্মীপুরে বর্ষায় জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন

লক্ষ্মীপুর প্রতিনিধি : 

লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। 

বুধবার (২১ মে) সকালে সদর উপজেলার জকসিন এলাকার পোদ্দার বাজার সড়ক সংলগ্ন খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশের নের্তৃত্বে পুলিশ ও সেনাবাহিনী এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, জসসিন-পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগলছাড়ি খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। এ অবস্থায় খালের জায়গা দখলমুক্ত করতে ও জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা সেমি পাকা ১০টি দোকান ও ২টি বসত বাড়ি উচ্ছেদ করা হয়।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিদাশ জানান, বিভিন্ন স্থানে খালের ওপর দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অব্যাবস্থাপনা নির্মাণের ফলে জলাবদ্ধ হয়ে রয়েছে। এতে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্তসহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তাই খাল দখল মুক্ত অভিযান শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪