| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তমের প্রিলিমিনারির সময়সূচি পুনঃনির্ধারণ

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৬৭৭৬৪৩ বার পঠিত
৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তমের প্রিলিমিনারির সময়সূচি পুনঃনির্ধারণ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের পুনঃনির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

বুধবার (২১ মে) বিপিএসপির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

এ ছাড়া, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টে (এমসিকিউ) পূর্ব নির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪