| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যমুনার পথে বাধা, প্রেসক্লাবেই অবস্থান ইবতেদায়ি শিক্ষকদের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১০:১৮:২২:পূর্বাহ্ন  |  ১১৯৯৩৫৩ বার পঠিত
যমুনার পথে বাধা, প্রেসক্লাবেই অবস্থান ইবতেদায়ি শিক্ষকদের

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয়করণের দাবিতে আজ দুপুর ২টায় যমুনা অভিমুখে লংমার্চের ডাক দিয়েছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। তবে বিকেল গড়িয়ে গেলেও তাদের কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

রোববার (২ নভেম্বর) প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে লংমার্চের ঘোষণা দেওয়া হলেও বিকেল ৪টা পর্যন্ত শিক্ষকরা প্রেসক্লাবের ভেতরেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।

আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, পুলিশি বেরিকেডের কারণে তারা যমুনা অভিমুখে লংমার্চ শুরু করতে পারেননি। এতে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, প্রশাসনিক জটিলতা ও প্রতিহিংসামূলক আচরণের কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা।

এক শিক্ষক বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে যমুনা অভিমুখে লংমার্চ করতে চেয়েছিলাম, কিন্তু বাধা দেওয়া হয়েছে। তাই প্রেসক্লাব চত্বরে থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরবো।”


জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজ প্রেসক্লাবে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে এসেছেন বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা৷

প্রসঙ্গত, সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সরকারি ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে গত ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

তাদের অভিযোগ, জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। ঘোষণার নয় মাস পেরিয়ে গেলেও প্রক্রিয়া স্থবির থাকায় শিক্ষকরা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪