| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ম ভীরু কোন মানুষ অন্যকে আঘাত করতে পারে না- মিজানুর রহমান

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৭৭৪৭৮ বার পঠিত
ধর্ম ভীরু কোন মানুষ অন্যকে আঘাত করতে পারে না- মিজানুর রহমান
ছবির ক্যাপশন: ধর্ম ভীরু কোন মানুষ অন্যকে আঘাত করতে পারে না- মিজানুর রহমান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান বলেছেন, কখনও কোন ধর্মের অনুসারী হয়ে ধর্ম ভীরু একজন মানুষ অন্যকে আঘাত করতে পারে না। এজন্য খেলাফত মজলিসের এক আওয়াজ ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত।

বৃহস্পতিবার রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নেরর ঘ্যানার বাজার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্য শতাধিক জনগণের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-সব কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে এদেশের ধর্মপ্রাণ মুসলমানসহ সকল ধর্মের অনুসারীরা একটি জালিম সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে। যাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণ নতুন করে মুক্তির স্বাদ গ্রহণ করেছেন সেই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে আল্লামা মামুনুল হকের রিক্সার মার্কার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে জেগে ওঠার আহ্বান জানান।  আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা প্রতীক বিজয় অর্জনে সকলের সহযোগী দোয়া ও ভালবাসা কামনা করেন।

মুফতি মাহমুদ হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের আইয়ুবী, মুফতি জাকারিয়া রহমান,হাফেজ মাওলানা আউয়াল, মাওলানা সরোয়ার হোসেন, সাদেকুর রহমান সিদ্দিকী প্রমূখ। মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বাবু ঠাকুরসহ শতাধিক জনগণ বাংলাদেশ খেলাফত মজলিস নেতা আল্লামা মামুনুল হকের নেতৃত্ব ধারায় রিক্সার মার্কার প্রতি আস্থাশীল হয়ে যোগদান করেন।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪