| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১০:২০:১০:পূর্বাহ্ন  |  ১১৪৬৬০৪ বার পঠিত
৭ কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, সময়মতো পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, পৃথক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠলে সাত কলেজের শিক্ষার্থীরা সমন্বিত একাডেমিক কাঠামো, স্বতন্ত্র প্রশাসন এবং দ্রুত সেবা পাওয়ার সুযোগ পাবে। নতুন বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামো, আইন ও প্রশাসনিক নীতিমালা তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪