রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রাঞ্জন পোদ্দার জানিয়েছেন,১৩তম গ্রেডে থাকা সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা যাতে ১১তম গ্রেডের বেতন পান সে জন্য চিঠি দিয়েছি। আজ মঙ্গলবার(১৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন তিনি।
আন্দোলনের অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা তিনি বলেন, ১৩তম গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে করতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন,‘প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছে। তবে, ভুঁইফোড় চারটি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছে। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন।’
রিপোর্টার্স২৪/এসসি