| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৫:৪১:৫২:অপরাহ্ন  |  ৪২৬ বার পঠিত
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:  প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বাসার সামনে তীব্র বিক্ষোভ করেছে জনতা।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেতে বর্তমানে মোহাম্মদপুর এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদাের করেছে পুলিশ। সেই সঙ্গে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে হেফাজতে নিয়েছে তারা।

স্থানীয় সূত্র জানায়, রাশেদ প্রধানের মন্তব্যের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মোহাম্মদপুর এলাকা। বিক্ষুব্ধ জনতা তার বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 

স্থানীয়রা জানায়, এ সময় জনি নন্দী জনতাকে লক্ষ্য করে উসকানিমূলক আচরণ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানান, ঘটনার একপর্যায়ে জনি নন্দী উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪