| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্প নিয়ে প্রশ্ন রেখেছেন আজহারী!

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ১৪:৩৩:৩১:অপরাহ্ন  |  ১১২৮৫০০ বার পঠিত
ভূমিকম্প নিয়ে প্রশ্ন রেখেছেন আজহারী!

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। 

এই ভূমিকম্পের তীব্রতা আরও ভয়াবহ হলে আমাদের শেষ আমল কী হতো এবং কতজন আসলে আমলকারী ব্যক্তির কাতারে থাকতে পারতাম, এমন প্রশ্ন রেখেছেন ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরও ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো?’

তিনি বলেন, ‘উত্তর ‘না’ হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।’

পবিত্র কোরআনের একটি আয়াত স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। যেখানে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?’ (সুরা আল-মুলক, আয়াত : ১৬)

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪