| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিটার বাটলারের দলে নতুন এক চমক: ত্রিদেশীয় সিরিজে মামনি চাকমা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১৫:৪৫:২৫:অপরাহ্ন  |  ১০০৫৬৫৩ বার পঠিত
পিটার বাটলারের দলে নতুন এক চমক: ত্রিদেশীয় সিরিজে মামনি চাকমা

রিপোর্টার্স২৪ডেস্ক: আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমবারের মতো এই মহাদেশীয় টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে পিটার বাটলারের দল।

বাফুফের ঘোষণায় জানা গেছে, সিরিজটি শুরু হবে আগামী ২৬ নভেম্বর। সেদিন ঢাকা জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার মুখোমুখি হবে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন বাংলাদেশ। এরপর ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে লাল সবুজরা।

এই দুই ম্যাচকে সামনে রেখে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে খেলা দল থেকে ২৩ জনকেই রাখা হয়েছে। সেই সঙ্গে মূল স্কোয়াডে একমাত্র নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন মামনি চাকমা। স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন তনিমা বিশ্বাস ও রুমা আক্তার।

ঘোষিত দলের সদস্যরা হলেন, রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান, রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪