| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিপিএলে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০৫:৫৮:৩২:পূর্বাহ্ন  |  ১০০২৩৮৮ বার পঠিত
বিপিএলে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

রিপোর্টার্স২৪ ডেস্ক: তিন দফা পেছানোর পর আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের নিলাম। ১২তম আসরে প্লেয়ার্স-ড্রাফটের পরিবর্তে হবে অকশন, কিন্তু তার আগেবিপিএলে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’  লিগে এসেছে নতুন উত্তাপ।

প্রাথমিকভাবে পাঁচ দল নিয়ে শুরু হওয়ার কথা থাকলেও নোয়াখালী এক্সপ্রেস নামের নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ হওয়ায় এবার ৬টি দল মাঠে গড়াবে। গতকাল রাতে দেশ ট্রাভেলসের মালিকানাধীন নোয়াখালী এক্সপ্রেস বিপিএলে অনুমোদন পেয়েছে। দলের একজন কর্মকর্তা জানান, রাতেই বিসিবি মেইলের মাধ্যমে দল নিশ্চিতের খবর দিয়েছে। আজ বাকি আনুষ্ঠানিকতা চূড়ান্ত হবে।

নতুন মৌসুমের সম্ভাব্য খেলা শুরু ২৬ ডিসেম্বর এবং ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।

নতুন মালিকানার সঙ্গে লিগের ফ্র্যাঞ্চাইজির তালিকা হলো

রংপুর রাইডার্স: বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস

ঢাকা ক্যাপিটালস: চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)

সিলেট টাইটান্স: ক্রিকেট উইথ সামি

রাজশাহী ওয়ারিয়র্স: নাবিল গ্রুপ

চিটাগং রয়েলস: ট্রায়াঙ্গাল সার্ভিস

নোয়াখালী এক্সপ্রেস: দেশ ট্রাভেলস

এর ফলে বিপিএলে নতুন দল যুক্ত হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে, বিশেষ করে নোয়াখালীবাসীর জন্য, যারা এবার প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাবেন দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪