| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিপিএলে ঢাকার মেন্টর শোয়েব, ভিডিও বার্তায় উচ্ছ্বাস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৭:৪৭:০৮:পূর্বাহ্ন  |  ৯৯২৬৬২ বার পঠিত
বিপিএলে ঢাকার মেন্টর শোয়েব, ভিডিও বার্তায় উচ্ছ্বাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। ইতোমধ্যে তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও করেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমবার বিপিএলে যুক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি।

এক ভিডিও বার্তায় শোয়েব আখতার বলেন, হ্যালো বাংলাদেশ। বাংলাদেশ আমার খুব প্রিয় এবং হৃদয়ের কাছের একটা স্থান। গত ১০-১৫ বছর ধরে আমার বাংলাদেশে আসা হয় না। কিন্তু এই বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে আসছি। আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের খুব ভালোবাসি।

এবারই প্রথমবারের মতো বিপিএলে কোনও ভূমিকায় দেখা যাবে শোয়েবকে। এর আগে কোচ, খেলোয়াড় বা মেন্টর, কোনোভাবেই লিগটির সঙ্গে যুক্ত হননি তিনি।

এদিকে বেশ কিছু নাটকীয়তার পর তিন দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের নিলাম। ১২তম আসরে ড্রাফটের পরিবর্তে হবে খেলোয়াড়দের অকশন। শুরুতে পাঁচ দলের কথা থাকলেও শেষ পর্যন্ত নতুন একটি দল যুক্ত হওয়ায় ছয় দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএল। সম্ভাব্য উদ্বোধন ২৬ ডিসেম্বর এবং ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।

অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি মালিকানায়ও এসেছে কিছু পরিবর্তন। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে, চট্টগ্রাম রয়্যালস পাবে ট্রায়াঙ্গাল সার্ভিস। নাবিল গ্রুপ নিয়েছে রাজশাহী, নোয়াখালী এক্সপ্রেসের মালিক দেশ ট্রাভেলস। সিলেটের মালিকানা ‘ক্রিকেট উইথ সামি’-র হাতে এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪