| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৮:১৩:১৩:পূর্বাহ্ন  |  ৯৯২৩৩৯ বার পঠিত
ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
ছবির ক্যাপশন: ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক:  এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করেছে ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ। আজ (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী দল।

বাংলাদেশ ও মালয়েশিয়ার পাশাপাশি সিরিজে অংশ নিচ্ছে ইউরোপের দল আজারবাইজান। এটি আজারবাইজানের প্রথম এশিয়া সফর। এর আগে বাংলাদেশের অ-১৭ নারী দল সাফ টুর্নামেন্টে রাশিয়ার বিপক্ষে খেলেছিল, তবে সিনিয়র দলের জন্য এটি প্রথম ইউরোপীয় দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা।

ফিফা র‌্যাংকিংয়ে ৭৪ নম্বরে থাকা আজারবাইজান দল ঢাকায় এসেছে নারী বিশ্বকাপের বাছাই প্রস্তুতি নিতে। ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ, যেখানে আজারবাইজান হাঙ্গারি, নর্থ মেসেডোনিয়া ও অ্যান্ডোরার সঙ্গে ‘সি’গ্রুপে রয়েছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকার বলেন, আমরা আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কোচ ইতোমধ্যেই আমাদের নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ ভালো কিছু দেখাতে পারব এবং দেশকে ভালো ফুটবল উপহার দিতে পারব।

তিনি আরও উল্লেখ করেন, থাইল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলো থেকে আমরা শিক্ষা নিচ্ছি। আশা করি সেই ভুল আর হবে না। বাংলাদেশ দল সম্প্রতি থাইল্যান্ডের মাটিতে দুটি ম্যাচে যথাক্রমে ৩-০ ও ৫-১ গোলে পরাজিত হয়েছিল। কিছু খেলোয়াড় বর্তমানে ভুটানের নারী লিগে অংশ নিচ্ছেন। আফিদা জানান, যারা ভুটানের লিগে খেলেছে, তারা ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছে। গত ২৫ দিন ধরে আমরা ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন দলের মধ্যে দারুণ সমঝোতা আছে।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ ২ ডিসেম্বর আজারবাইজানের বিরুদ্ধে খেলবে। এ সিরিজ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ।

বাংলাদেশ স্কোয়াড:

রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, নবীরন খাতুন, আফিদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মামনী চাকমা, শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আখতার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, মুনকি আখতার, স্বপ্না রানি, উমেলা মার্মা, শাহেদা আক্তার রিপা, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্না চাকমা, সিনহা জাহান শিখা।

স্ট্যান্ডবাই: রুমা আক্তার, তনিমা বিশ্বাস।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪