| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচ টাইগারদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ পরীক্ষা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:০০:৪১:পূর্বাহ্ন  |  ৯৮৫৯৭৪ বার পঠিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ পরীক্ষা

রিপোর্টার্স২৪ডেস্ক: চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া প্রথম ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। তাই বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে সেরা দল, সংগঠন খুঁজে পাওয়ার শেষ সুযোগ হিসেবেই সিরিজটিকে দেখছে টিম ম্যানেজমেন্ট।

টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টিতেও ফেভারিট হিসেবে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। যদিও ঘরের মাঠে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাদের।

এই ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৮ বার, যার পাঁচটিতে জয় বাংলাদেশের, দুইটিতে আয়ারল্যান্ড এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দুই বছর আগে ঢাকায় অনুষ্ঠিত শেষ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায়; সিরিজটি বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে।

বিশ্বকাপের আগে নিজেদের ছন্দ খুঁজে পাওয়াই দুই দলের মূল লক্ষ্য। এ বছরই সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ দল। আজকের ম্যাচটি তাদের ২৮তম টি-টোয়েন্টি।

তবে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে পেস আক্রমণের প্রধান অস্ত্র তাসকিন আহমেদকে ছাড়া। তিনি বর্তমানে আবুধাবি টি-টেন লিগে ব্যস্ত। তাসকিন না থাকলেও পেস আক্রমণে রয়েছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। স্পিন বিভাগে থাকবেন মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪