টি -টুয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ভালো হলো না বাংলাদেশ দলের। বৃহস্পতিবার(২৭ নভেম্বর) প্রথম টি-টুয়েন্টিতে ৩৯ রানে হেরেছে টাইগাররা।
চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছেন হ্যারি টেক্টর। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করেছে বাংলাদেশ। ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন হৃদয়। তিন ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে গেলো সফরকারী দল।