| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুটিং ফেডারেশন কর্মকর্তা সাজ্জাদের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ২২:৫৫:৩৮:অপরাহ্ন  |  ৯৮৪৯৮০ বার পঠিত
শুটিং ফেডারেশন কর্মকর্তা সাজ্জাদের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ

রিপোর্টার্স২৪ডেস্ক: জাতীয় দলের তিন নারী শুটারকে হুমকি ও যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার করা এই জিডিতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. হায়দার সাজ্জাদের বিরুদ্ধে ধর্ষণের হুমকি এবং জাতীয় দলের কোচ শারমিন আক্তারের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে। জিডিটি করেছেন অভিযোগকারী তিন নারী শুটারের একজন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের অনুমতি নিয়ে অভিযোগ তদন্ত করবে পুলিশ।

জিডিতে বলা হয়, তিনজন শুটারই জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে জি. এম. হায়দার সাজ্জাদ মানসিক নির্যাতন করে আসছেন। গত ২৫ অক্টোবর বিকেলে সাজ্জাদ তাঁদের একজনকে অফিসে ডেকে চার ঘণ্টার বেশি সময় ধরে অপমান ও মানসিক নিপীড়ন করেন। এতে তাঁর প্রশিক্ষণ ও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে।

অভিযোগে আরও বলা হয়েছে, দলের বর্তমান কোচ শারমিন আক্তারও অসৌজন্যমূলক আচরণ করেছেন। গত ২০ সেপ্টেম্বর ফেডারেশন ভবনের ভেতর দুই নারী শুটারকে ধর্ষণের হুমকি দেন সাজ্জাদ। ৯ নভেম্বর বিষয়টি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার পর সাজ্জাদ সমঝোতার চাপ দিতে থাকেন এবং সমঝোতা না করলে ক্ষতির হুমকি দেন। এতে শুটাররা আতঙ্কিত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জি. এম. হায়দার সাজ্জাদ বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন। তিন নারী শুটারের মধ্যে একজন ফেডারেশনের সদস্য নন। তিনি তদন্ত চান বলেই ফেডারেশনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোচ শারমিন আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪