| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটা বড় পার্টনারশিপ হলে দৃশ্যপট বদলাত: তাওহিদ হৃদয়

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০০:৪৮:১৬:পূর্বাহ্ন  |  ৯৮৪৯২২ বার পঠিত
একটা বড় পার্টনারশিপ হলে দৃশ্যপট বদলাত: তাওহিদ হৃদয়

রিপোর্টার্স২৪ডেস্ক: ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও দলের হার এড়াতে পারলেন না তাওহিদ হৃদয়। ৫০ বলে অপরাজিত ৮২ রানে হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই হয়নি। পাওয়ার প্লেতে ২০ রানে ৪ উইকেট এবং ৭৪ রানে ৮ উইকেট হারিয়ে বড় লক্ষ্য তাড়া শুরুতেই ভেঙে পড়ে বাংলাদেশ।

হৃদয়ের ভাষায়, ব্যাটিং বান্ধব উইকেটেও জুটি গড়তে না পারাই বড় ব্যর্থতা। তিনি বলেন, একটা বড় পার্টনারশিপ হলে খেলাটা অন্যরকম হতো। আমি আর জাকির যদি ৭০–৮০ রানের জুটি গড়তে পারতাম, তাহলে ভিন্ন চিত্র দেখা যেত।

জাকিরের সঙ্গে ৪৮ ও শরিফুলের সঙ্গে আরও ৪৮ রানের জুটি এলেও ম্যাচের কোনও পর্যায়ে জয়ের সম্ভাবনা তৈরি হয়নি। ব্যাটারদের শট নির্বাচন ও প্রয়োগের ঘাটতিই দায়ী বলে স্বীকার করেন হৃদয়। তার মতে, উইকেট ছিলো আদর্শ, ব্যর্থতা পুরোপুরিই ব্যাটিংয়ের।

বড় হারে সিরিজে পিছিয়ে গেলেও দল ভালো মুডেই আছে জানিয়ে হৃদয় বলেন, একটি ‘ভালো দিন’ তাদের পরিস্থিতি পাল্টে দিতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪