| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টঙ্গীতে শুরু ৫ দিনের জোড় ইজতেমা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ২২:৩১:২৪:অপরাহ্ন  |  ১৮৭৪৪৯২ বার পঠিত
টঙ্গীতে শুরু ৫ দিনের জোড় ইজতেমা

রিপোর্টার্স২৪ ডেস্ক: গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে পাঁচ দিনের জোড় ইজতেমা। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের জোড়। বিষয়টি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিশ্চিত করেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

রায়হান জানান, প্রতিবছর মূল বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়, যেখানে সারা দেশের সাথীরা অংশ নেন। এখানে তাবলিগের সাথীরা তাদের পুরো বছরের কাজের বিবরণ পেশ করেন এবং মুরব্বিদের কাছ থেকে রাহবারী নেওয়ার সুযোগ পান। এ উপলক্ষে দেশ-বিদেশের শুরায়ি নেজামের প্রবীণ মুরব্বিরা ইতোমধ্যেই টঙ্গীতে সমবেত হয়েছেন।

তাবলিগ সূত্রে জানা গেছে, পাঁচ দিনের এই জোড় তাবলিগ জামাতের দীর্ঘদিনের ঐতিহ্য। দাওয়াতের কাজের আদর্শ, তরতিব, আমল ও দেশের প্রেক্ষাপটে করণীয়- বিষয়ক গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করেন মুরব্বিরা। এ আয়োজন একজন সাথীর দুনিয়া ও আখেরাতের জীবনে দিকনির্দেশনা দেয়। জোড় ইজতেমায় কেবল তিন চিল্লার সাথী এবং অন্তত এক চিল্লা সময় লাগানো আলেমরা অংশ নিতে পারেন, যা জোড়ের স্বতন্ত্র মর্যাদা বজায় রাখে।

প্রসঙ্গত, সরকারি সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শেষে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪