| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরাসরি চুক্তিতে বিপিএলে দল পেলেন যে ১৯ ক্রিকেটার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১৩:৪৭:৩৭:অপরাহ্ন  |  ৯৮৩৮৯৯ বার পঠিত
সরাসরি চুক্তিতে বিপিএলে দল পেলেন যে ১৯ ক্রিকেটার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। আগামী ৩০ নভেম্বরের নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে দু’জন করে দেশি খেলোয়াড় ও আগাম চুক্তিতে দু’জন বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এই প্রক্রিয়ায় ছয়টি দল ইতোমধ্যে তাদের স্থানীয়–বিদেশি ক্রিকেটারদের নাম চূড়ান্ত করেছে।

দেশি–বিদেশি মিলিয়ে মোট ১৮ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রতিটি দলই দুইজন দেশি ক্রিকেটার সাইন করেছে। তবে বিদেশি ক্রিকেটারদের দলে টেনেছে মাত্র চারটি দল; রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স এখনো তাদের বিদেশি সাইনিং প্রকাশ করেনি।

কোন দলে কারা?

রংপুর রাইডার্স সরাসরি সাইন করেছে জাতীয় দলের উইকেটরক্ষক–ব্যাটার নুরুল হাসান সোহান এবং পেসার মুস্তাফিজুর রহমানকে। তবে তারা এখনও কোনো বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি।

ঢাকা ক্যাপিটালস দলভুক্ত করেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এবং ওপেনার সাইফ হাসানকে। বিদেশিদের মধ্যে তারা আগাম চুক্তি করেছে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ও পাকিস্তানের উসমান খানের সঙ্গে। পুরো আসরে হেলসকে পাওয়া না গেলেও উসমানকে পাওয়া যাবে বলেই ধারণা করছে দলটি।

নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স তাদের স্পিন বিভাগ শক্তিশালী করতে দলে নিয়েছে অলরাউন্ডার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। বিদেশি ক্রিকেটার হিসেবে তারা চুক্তিবদ্ধ করেছে পাকিস্তানের তরুণ তারকা সাইম আইয়ুব এবং অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরকে। দু’জনকেই পুরো টুর্নামেন্টে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহী ওয়ারিয়র্স দলে নিয়েছে জাতীয় দলের টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং আক্রমণাত্মক ওপেনার তানজিদ হাসান তামিমকে। তবে তারা এখনও কোনো বিদেশি খেলোয়াড় সাইন করেনি।

নবাগত নোয়াখালী এক্সপ্রেস দলে যুক্ত করেছে অলরাউন্ডার সৌম্য সরকার এবং তরুণ পেসার হাসান মাহমুদকে। বিদেশি খেলোয়াড় হিসেবে সাইন করেছে শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের পাওয়ারহিটার জনসন চার্লসকে।

চট্টগ্রাম রয়্যালস দলে স্থান পেয়েছেন স্পিনার শেখ মাহেদী ও তানভীর ইসলাম। বিদেশিদের মধ্যে তারা দলে নিয়েছে পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদকে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪