| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এ

‘বেস্ট ইন ইভনিং গাউন’ খেতাব জিতলেন বাংলাদেশের জেসিয়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১৪:৪১:২৩:অপরাহ্ন  |  ১০৯৬৯৯৭ বার পঠিত
‘বেস্ট ইন ইভনিং গাউন’ খেতাব জিতলেন বাংলাদেশের জেসিয়া
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: মিস ইন্টারন্যাশনাল ২০২৫–এর গ্র্যান্ড ফাইনালে ‘বেস্ট ইন ইভনিং গাউন’ খেতাব জিতেছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। যদিও তিনি সেরা ২০–এ উঠতে পারেননি, তবে আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতায় এই অর্জন তাঁর ক্যারিয়ারের বড় সাফল্য।

জেসিয়ার গালা রাউন্ডের কালো ইভনিং গাউনটি ডিজাইন করেছেন সানায়া কতুরের সত্ত্বাধিকারী সানায়া চৌধুরী। মিস ইন্টারন্যাশনালের জন্য তিনি জেসিয়ার সাতটি পোশাক প্রস্তুত করেছিলেন। জানানো হয়েছে, প্রায় এক মাস ধরে সুচারু নকশা ও কারুকাজে তৈরি করা হয়েছে এই বিশেষ গাউনটি।

গাউনের নকশায় ছিল স্লিম শিথ সিলুয়েটের ওপর কালো–রুপালি গ্রিড টেক্সচার, যেখানে প্রতিটি ডায়মন্ড ফ্রেম হাতের নিখুঁত কাজ ও সিকুইনের ঝিলিকে আলাদা মাত্রা পেয়েছে। সবচেয়ে আকর্ষণীয় উপাদান ছিল ত্রিমাত্রিক স্কাল্পচারড শোল্ডার উইং, যা বক্ষরেখা থেকে কাঁধ জুড়ে ঢেউয়ের মতো উঠে গিয়ে পোশাকটিকে দিয়েছে ভবিষ্যতধর্মী স্থাপত্যিক সৌন্দর্য।

গাউনটির পেছনে ব্যবহৃত হয়েছে মাইক্রো-প্লিটেড অরগানজা, স্টিফ টিউল, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বোনিং ও হিট-শেপড কার্ভ সাপোর্ট। ডিজাইনের সঙ্গে মিল রেখে সোনালি গয়না তৈরি করে দিয়েছে গয়নার ব্র্যান্ড ‘ক্যানভাস’।

ডিজাইনার সানায়া জানান, গাউনটির প্রতিটি অংশে নিখুঁত ফিটিং নিশ্চিত করতে বারবার মাপ নেওয়া হয়েছে। জেসিয়ার ওজন কমে যাওয়ায় যাত্রার দিনও ফিটিং সংশোধন করতে হয়েছে। তিনি আরও জানান, ফাইনালের সময় জ্বরে থাকার কারণে অনুষ্ঠান দেখতে পারেননি। ঘুম থেকে উঠে জেসিয়ার বার্তাতেই প্রথম সাফল্যের খবর পান।

বিশ্বের ৭০ দেশের প্রতিযোগীর সঙ্গে টোকিওতে শুরু হওয়া মিস ইন্টারন্যাশনালে অংশ নিয়েছিলেন জেসিয়া ইসলাম। গাউনটির নকশা, ফেব্রিক, ফিটিং এবং প্রতিযোগী কতটা স্বাচ্ছন্দ্যে তা উপস্থাপন করতে পারেন এসব বিবেচনায় দেয়া হয় ‘বেস্ট ইন ইভনিং গাউন’ পুরস্কারটি।

এ অর্জনকে বাংলাদেশি ফ্যাশন ডিজাইন ও আন্তর্জাতিক প্যাজেন্ট জগতে নতুন দিগন্ত বলে মনে করছেন অনেকে। এর আগেও মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার ইভনিং গাউন ডিজাইন করেছিলেন সানায়াই।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪