| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইলেন তামিম ইকবাল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৭:৪০:৫৩:পূর্বাহ্ন  |  ৯৭৯১৫৫ বার পঠিত
খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইলেন তামিম ইকবাল

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল। শনিবার (২৯ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

তামিম লিখেছেন,বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে বহু প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। গত রোববার রাত ৮টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন এবং অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। দেশি-বিদেশি মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞরা তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪