| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আল্লাহ যেন বাংলাদেশের মানুষকে সব বিপদ থেকে রক্ষা করেন: সাকিব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১০:৩৩:০৩:পূর্বাহ্ন  |  ৯৭৮১৩৮ বার পঠিত
আল্লাহ যেন বাংলাদেশের মানুষকে সব বিপদ থেকে রক্ষা করেন: সাকিব
ছবির ক্যাপশন: আল্লাহ যেন বাংলাদেশের মানুষকে সব বিপদ থেকে রক্ষা করেন

রিপোর্টার্স২৪ ডেস্ক : দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা মেলে এই তারকা ক্রিকেটারের। লম্বা সময় ধরে দেশের বাইরে থাকলেও দেশের খবর ঠিকই রাখেন তিনি।

তাইতো সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

সোমবার নিজের ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করেছেন সাকিব আল হাসান। ক্যাপশনে তিনি লিখেছেন, আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন। বর্তমানে সাকিব আল হাসান অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে।

আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন তিনি। আসরের শুরু থেকেই স্কোয়াডের সঙ্গে থাকলেও নিজেদের প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি।

তবে দলের সর্বশেষ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে নিয়ে মাঠে নামে রয়্যাল। সেখানে ব্যাট করার সুযোগ পাননি। আর বল হাতেও খুব একটা ভালো করতে পারেননি, তার দলও হেরেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪