| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী বিপিএল আয়োজন করবে বিসিবি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১১:৫৫:৪২:পূর্বাহ্ন  |  ৯৭৩৫০৩ বার পঠিত
নারী বিপিএল আয়োজন করবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ। রেডিসন হোটেলে বিপিএল অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ সময় তিনি আশা প্রকাশ করেন, এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলো আগামী পাঁচ বছর ধরে টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করবে এবং ধারাবাহিকতা বজায় রাখবে।

আমিনুল বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতিতে বিপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই টুর্নামেন্টের প্রতিটি দলকে প্রতিযোগিতায় সর্বোচ্চ মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল নারী বিপিএল আয়োজনের ঘোষণা। তিনি জানান, বিসিবি খুব শিগগিরই নারী বিপিএল চালুর পরিকল্পনা করছে। যদিও আগেও বেশ কয়েকবার একই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তবে তা বাস্তবায়নের মুখ দেখেনি। এবারের ঘোষণা নারী ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলেই আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪