| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোহলির রেকর্ড সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে ভারত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১৯:৫০:৪১:অপরাহ্ন  |  ৯৭২৯২৪ বার পঠিত
কোহলির রেকর্ড সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে ভারত

রিপোর্টা্র্স২৪ডেস্ক: রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি গড়ায় রোমাঞ্চে। শেষ দিকে করবিন বশের লড়াই ম্যাচ জমিয়ে তুললেও শেষ পর্যন্ত ১৭ রানের জয় নিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক ভারত।

ব্যাট হাতে ভারতের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ৫২তম সেঞ্চুরি তুলে নিয়ে তিনি খেলেন ১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস, যাতে ছিল ১১টি চার ও ৭টি ছক্কা। কোহলির সঙ্গে সমানতালে রান তুলেছেন টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে আসে ৫১ বলে ৫৭ রান। দুজন মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১৩৬ রান। অধিনায়ক লোকেশ রাহুলও খেলেন ৫৬ বলে ৬০ রানের ইনিংস। শেষ পর্যন্ত ভারত ৮ উইকেটে তোলে ৩৪৯ রান।

জবাবে দক্ষিণ আফ্রিকা শুরুতেই বড় ধাক্কা খায়। হর্শিত রানা ইনিংসের প্রথম দিকে রায়ান রিকেলটন ও কুইন্টন ডি কককে শূন্য হাতে ফেরান। এরপর আরশদীপ সিং পঞ্চম ওভারে আইডেন মারক্রামকে (৭) আউট করালে স্কোরবোর্ডে প্রোটিয়াদের অবস্থা ৩ উইকেটে ১১।

সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ম্যাথিউ ব্রিটজকে ও মার্কো ইয়ানসেন। তাঁদের জুটিতে স্কোর পৌঁছায় ৫ উইকেটে ২২৭। তবে কুলদীপ যাদব এক ওভারেই দুজনকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ফেরায় ভারতের হাতে। ৮০ বলে ৭২ রান করেন ব্রিটজকে, আর ইয়ানসেন খেলেন ৩৯ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস।


শেষ দিকে করবিন বশ একার লড়াইয়ে ম্যাচে রাখলেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ সামলাতে পারেননি সফরকারী ব্যাটাররা। শেষ ছয় ওভারে ৫০ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। হাতে ছিল দুই উইকেট। বশ ৫১ বলে ৬৭ রান করলেও শেষ ওভারে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন। দলের ইনিংস থামে ৪৯.২ ওভারে ৩৩২ রানে।

ভারতের হয়ে কুলদীপ যাদব ৬৮ রানে ৪ উইকেট নেন। হর্শিত রানা ৩ উইকেট নেন ৬৫ রানে। আরশদীপ সিং দুইটি এবং প্রসিদ্ধ কৃষ্ণ একটি উইকেট শিকার করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪