| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিএসজি তারকা নেইমারের ‘অদ্ভুত অভ্যাস’ ফাঁস করলেন সাবেক সতীর্থ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৬:৪৫:৩৩:পূর্বাহ্ন  |  ১৪৩৩৮৭৬ বার পঠিত
পিএসজি তারকা নেইমারের ‘অদ্ভুত অভ্যাস’ ফাঁস করলেন সাবেক সতীর্থ

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে কেন্দ্র করে আলোচনার কমতি নেই—কখনো মাঠের পারফরম্যান্স, কখনো ব্যক্তিগত জীবন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার এক অদ্ভুত অভ্যাস, যা প্রকাশ করেছেন পিএসজির তার সাবেক সতীর্থ আলেক্সান্দ্রে লেতেলিয়ে। এই তথ্য প্রকাশের পর ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে নতুন করে কৌতূহল আর হাস্যরস।

ফরাসি দৈনিক লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে লেতেলিয়ে জানান, পিএসজির ক্যাম্প দে লজ ট্রেনিং গ্রাউন্ডে তিনি একদিন হঠাৎ বাথরুমে ঢুকে দেখেন, নেইমার টয়লেটে বসে আছেন,দরজা পুরো খোলা!

আমি ভাবলাম হয়তো ভুল দেখছি, বলেন লেতেলিয়ে। “সঙ্গে সঙ্গে বেরিয়ে আসি। এরপর আব্দু দিয়ালোকে বললে সে জানায়। এটাই নেইমারের স্বাভাবিক আচরণ।

দিয়ালো নাকি আরও জানান, নেইমার ক্লস্ট্রোফোবিক অর্থাৎ সংকীর্ণ বা বন্ধ জায়গায় তার ভয় লাগে। সে কারণে তিনি কখনোই নিজেকে সম্পূর্ণভাবে বন্ধ জায়গায় আটকে রাখেন না বাথরুমেও নয়। তাই দরজা খোলা রেখেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

মাঠে ও মাঠের বাইরে আলোচনায় থাকা নেইমার ক্লাব ফুটবলে বার্সেলোনা ও পিএসজিতে অসাধারণ সাফল্য পেয়েছেন। ইউরোপের অধ্যায় শেষে আবার নিজের শিকড়ে ফিরে গেছেন ব্রাজিলের সান্তোসে। জাতীয় দলে তিনি এখনো সর্বোচ্চ গোলদাতা হিসেবে ইতিহাসের পাতায় শীর্ষে।

নেইমারের এই নতুন ‘রহস্য’প্রকাশের পর ফুটবলপ্রেমীরা বলছেন। তার মাঠের ড্রিবলিং যেমন অবাক করে, ব্যক্তিগত অভ্যাসও তেমনই চমকে দেয়!


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪