| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন ‘কাবিলা’- আলোচনা চলছে

পলাশকে নিয়ে আলোচনায় নোয়াখালী এক্সপ্রেস

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০০:১৮:৫৩:পূর্বাহ্ন  |  ৯৬৯৭৪২ বার পঠিত
পলাশকে নিয়ে আলোচনায় নোয়াখালী এক্সপ্রেস

রিপোর্টার্স২৪ডেস্ক: বিপিএলে প্রথমবার অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেসকে ঘিরে নতুন গুঞ্জন—জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যিনি ‘কাবিলা’ চরিত্রে পরিচিত, দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন। বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

সোমবার (১ ডিসেম্বর) পলাশ নিজেই এক সংবাদমাধ্যমকে বলেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে নোয়াখালী দলের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষ হলে বলতে পারব।

এদিকে সদ্য শেষ হওয়া নিলামে তরুণদের নিয়ে প্রতিযোগিতামূলক দল সাজিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। কোচ খালেদ মাহমুদ সুজনের পরিকল্পনায় ফ্র্যাঞ্চাইজিটি এখন মাঠের ভেতরে–বাইরে নিজেদের পরিচিতি ও ব্র্যান্ডিং আরও শক্তিশালী করতে চায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪