| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেইমারের অসাধারণ প্রতিভা থাকলেও ফিটনেস অপরিহার্য: আনচেলত্তি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৬:০৭:০০:পূর্বাহ্ন  |  ৯৬৯৩২২ বার পঠিত
নেইমারের অসাধারণ প্রতিভা থাকলেও ফিটনেস অপরিহার্য: আনচেলত্তি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, শুধুমাত্র ১০০ শতাংশ ফিট খেলোয়াড়রাই ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিল দলের সুযোগ পাবেন। তার নিয়ম নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আনচেলত্তি স্পষ্টভাবে জানিয়েছেন, যদি নেইমার বা ভিনিসিয়ুস শারীরিকভাবে ৯০ শতাংশ ফিট থাকেন, তবে আমি শতভাগ ফিট থাকা অন্য খেলোয়াড়কে ডাকব।

ব্রাজিলের টিভি চ্যানেল ‘রেকর্ড’এর অনুষ্ঠান ‘স্পোর্ত রেকর্ড’এ আনচেলত্তি বলেন, ভালো খেলোয়াড়ের অভাব আমাদের নেই। যারা শতভাগ ফিট, তাদেরই বেছে নিতে হবে আমাকে। এটি শুধুমাত্র নেইমারের জন্য নয়, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুসের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ আমাদের আক্রমণভাগে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।

নেইমারের চোটের ইতিহাস দীর্ঘ ও জটিল। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিল দলে তিনি নেই। এসিএল চোটের কারণে অস্ত্রোপচার হয়েছে এবং ক্লাব ফুটবলেও নিয়মিত পারফর্ম করতে পারেননি। সম্প্রতি বাঁ পায়ের হাঁটু চোটের পরও সান্তোসের ম্যাচে ঝুঁকি নিয়ে খেলেছেন, দলকে অবনমন থেকে রক্ষা করতে গোল করেছেন। আনচেলত্তি বলেছেন, নেইমারের প্রতিভা অসাধারণ, কিন্তু বারবার চোটে পড়ায় সে শতভাগ ফিট থাকতে পারছে না। তাই ব্রাজিল দলে জায়গা পেতে তারও ১০০% ফিটনেস প্রয়োজন।

ব্রাজিল দলে নেইমারের ফিটনেসের ব্যাপারে স্পষ্ট করেই বলেছেন, তারাও বাকিদের মতোই সুযোগ পাবেন যদি পুরোপুরি ফিট না হন। এই বছরের শেষ পর্যন্ত ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই। আগামী বছরের মার্চে প্রীতি ম্যাচ শেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে। আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের বিশ্বকাপ দলে ফিরতে হলে যা করার দরকার, তার সব কিছু এখনই করতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪