স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে আয়ারল্যান্ড।
মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্ধারিত ২০ ওভার পূর্ণ হবার এক বল আগে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। স্টার্লিংয়ের ৩৮ রানে ভর করে ১৯.৫ ওভারে ১১৭-তে গুটিয়ে যায় আইরিশরা। শুরুটা দারুণ করলেও মাঝ ও শেষের ব্যাটিং ধসেই চাপে পড়ে যায় সফরকারীরা। ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন মাত্র ১১৮ রান।
ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান অধিনায়ক পল স্টার্লিং। ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় তার ৩৮ রানের ইনিংসই ছিল আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ।
বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজ ও রিশাদ ৩টি করে উইকেট নেন। শরিফুল পান ২ উইকেট। এছাড়া মেহেদী হাসান ও সাইফুদ্দিনও একটি করে উইকেট নেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব