| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউরোপীয়ান প্রতিপক্ষের বিপক্ষে লড়ে হার মেয়েদের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ০১:৪৯:০৪:পূর্বাহ্ন  |  ৯৬১৩৯৮ বার পঠিত
ইউরোপীয়ান প্রতিপক্ষের বিপক্ষে লড়ে হার মেয়েদের

রিপোর্টার্স২৪ডেস্ক: লড়াই করেও শক্তিশালী আজারবাইজানের বিপক্ষে ২–১ গোলে হারতে হলো বাংলাদেশকে। ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে টানা দুই ম্যাচে হারল স্বাগতিকরা। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১–০ গোলে হারার পর দ্বিতীয় ও শেষ ম্যাচেও জয় পেল না পিটার বাটলারের দল।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা আজারবাইজান ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় জাফরজাদা শেভিঞ্জইয়ের দুর্দান্ত হেডে। ৩২ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেলেও মনিকা চাকমার শট প্রতিপক্ষ গোলকিপারের গায়ে লেগে ফিরে আসে। তবে মিনিটখানেক পরেই গোল করেন মারিয়া মান্দা। স্বপ্না রানীর কর্নার থেকে ফিস্ট করা বল বক্সে পেয়ে বাতাসে ভেসে ওঠা শটে জাল খুঁজে নেন দুই সাফজয়ী তারকা।

৩৮ মিনিটে মানিয়া ইসরার বিপজ্জনক পরিস্থিতি একক প্রচেষ্টায় সামাল দেন গোলরক্ষক রুপনা চাকমা। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ–প্রতিআক্রমণে ব্যস্ত থাকলেও শেষদিকে ম্যাচের ভাগ্য গড়ে দেয় আজারবাইজান। ৮৩ মিনিটে ইয়েলিজের ক্রসে ছুটে এসে ডান পায়ের শটে গোল করেন মানিয়া ইসরা।

শেষ মুহূর্তে সমতা ফেরানোর চেষ্টা বিফল হলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪