| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১০:১৩:১৯:পূর্বাহ্ন  |  ১১৭৬৪৯৩ বার পঠিত
বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ

বাউফল প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ করেছেন বাউফল পৌর শহরে উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি। বুধবার ( ৩ ডিসেম্বর)  দুপুরে বাউফল পৌর শহরে উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ এ বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের বাসভবনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জানের সাদকা হিসেবে গরু জবাই করে এতিমখানা, হাফেজী মাদ্রাসা ও গরীবদের মাঝে গোস্ত বিতরণ করেন মরহুমের সন্তান এবং বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন। 

লেনিন বলেন, " সন্তান হিসেবে জনাব তারেক রহমানের যেমন তার মমতাময়ী মাকে প্রয়োজন, কর্মী হিসাবে অভিভাবক বেগম খালেদা জিয়াকে যেমন আমাদের প্রয়োজন,  দেশের এই সংকটময় মুহূর্তে একজন গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ১৮ কোটি মানুষের এখন সবচেয়ে বেশি প্রয়োজন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের যে অনিশ্চিত,  অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে সেখান থেকে গণতন্ত্রে উত্তরণের সর্বোচ্চ ভূমিকা নেয়া সম্ভব ১৮ কোটি মানুষের অভিভাবক বেগম খালেদা জিয়ার। একজন সুস্থ খালেদা জিয়া পারেন সুস্থ গনতান্ত্রিক বাংলাদেশের নিশ্চয়তা দিতে, একজন সুস্থ খালেদা জিয়াই পারেন সুস্থ গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা দিতে। 

এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আধুনিক বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তনকে নিশ্চিত করতে হবে। দেশের ভিতরে ও বাহিরের যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত আছি। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব তরিকুল ইসলাম মোস্তফা, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্য প্রকৌশলী এনামুল হক বিপন, যুবনেতা মোঃ শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন,  আশিক বিল্লাহ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর,ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব, স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান, ছাত্রনেতা রনি, জিহাদ এবং অন্যান্যরা। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪