শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ১১তম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার প্রায় ১৯৬টি বিদ্যালয়ে এ কর্মসূচি পালন হয়েছে।
গড়জরিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান রুবেলের সার্বিক ব্যবস্থাপনায় শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির, উলুকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলায়মান কবির সুমন, চাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম মোস্তফার নেতৃত্বে বিকেল ৩টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন সহকারী শিক্ষকরা।
এ সময় তাতীহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীডাংরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদুজ্জামান, জঙ্গলখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে তালাবদ্ধ থাকবে। দ্রুত দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
রিপোর্টার্স২৪/এসএন