| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জারিন তাসনিমের ৪ উইকেট যথেষ্ট হলো না, ১৩ রানে হারের মুখে বাংলাদেশ

পাকিস্তানের কাছে প্রথম টি-টোয়েন্টি হারের স্বাদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১৫:০২:৩৭:অপরাহ্ন  |  ৯৫৯৪৫৬ বার পঠিত
পাকিস্তানের কাছে প্রথম টি-টোয়েন্টি হারের স্বাদ

রিপোর্টার্স২৪ডেস্ক: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৩ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

বাংলাদেশের বল হাতে শুরু ভালো হলেও ব্যাটিংয়ে বিপর্যয় দেখা দেয়। জারিন তাসনিম লাবণ্য ৪ উইকেট শিকার করে পাকিস্তানকে মাত্র ৮৮ রানে আটকে দেন। কক্সবাজার একাডেমি মাঠে ১৯ ওভার ৪ বলে পাকিস্তান দলের সব উইকেট পড়েছিল।

উত্তরাদ্ধিন বাংলাদেশ ১৯ ওভার ৫ বল খেলেও ৭৫ রানে অলআউট হয়। ইনিংসের তৃতীয় ওভারে সুমাইয়া আক্তার সুবর্ণা আউট হন। পরের ওভারে আউট হন সাদিয়া ইসলাম। পাওয়ার প্লের শেষে ফারজানা ইয়াসমিন মেধা ২২ রানে ৪ উইকেট হারিয়ে দলকে বিপর্যয়ের দিকে নিয়ে যান।

একজন একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেছিলেন আরিত্রী নির্জনা মণ্ডল, ৩৮ বলে মাত্র ২০ রান করতে পারলেও দলকে জেতাতে পারেননি। এছাড়া সাদিয়া আক্তার ১৬ রান ও ববি খাতুন ১৩ রান করে দলের সংগ্রহ পূর্ণ করেন।

পাকিস্তানের হয়ে শাহার বানু ৩টি, রোজিনা আকরাম ও মেমোনা খালিদ ২টি করে উইকেট শিকার করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪