| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে ককশিট কারখানায় আগুন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১৫:২৪:৫০:অপরাহ্ন  |  ১১৯৯৪৮৮ বার পঠিত
নারায়ণগঞ্জে ককশিট কারখানায় আগুন

নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় একটি ককশিট তৈরির কারখানা ও গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইনসুলেশন লিমিটেডে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দাহ্য পদার্থে ভরা কারখানার বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীদের দ্রুত তৎপরতায় আশপাশের বড় অংশ আগুনের কবল থেকে রক্ষা পায়।

স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি বলেন, যে কোনো নিশ্চিত তথ্য জানতে তদন্ত শেষ হতে হবে।

কারখানার কর্মীরা জানান, আগুন লাগার সময় তারা দ্রুত ধোঁয়া দেখে বেরিয়ে আসেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ঠিক কত ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪