| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকরের আহ্বান প্রত্যাখ্যান, বৃহস্পতিবারও প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ থাকবে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১৬:০৭:১৩:অপরাহ্ন  |  ১০৭১৮৮০ বার পঠিত
সরকরের আহ্বান  প্রত্যাখ্যান, বৃহস্পতিবারও প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ থাকবে
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সরকারের আহ্বান উপেক্ষা করে তিন দফা দাবি বাস্তবায়নের চাপ বাড়াতে আন্দোলনে অনড় রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর ফলে দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ এবং তালাবদ্ধ রাখার কর্মসূচি বৃহস্পতিবারও অব্যাহত থাকবে।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর যৌথ ভার্চুয়াল মিটিং শেষে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের বেতন স্কেল–সংক্রান্ত প্রতিশ্রুতি দেওয়া হলেও ২২ দিন অতিবাহিত হওয়ার পরও তিন দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তাই লাগাতার পরীক্ষা বর্জন এবং বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি সারাদেশে চলছে।

সংগঠনগুলো আরও জানিয়েছে, ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ জারি করা উদ্বেগজনক। তারা বলেছে, তিন দফা দাবির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ চলমান থাকবে।

শিক্ষক সংগঠনগুলোর তিন দফা দাবি হলো: ১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড থেকে আপাতত ১১তম গ্রেডে উন্নীত করা।

২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতার অবসান।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

সংগঠনগুলো দাবি করেছেন, তাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না সরকার তিন দফা দাবি কার্যকর প্রজ্ঞাপনের মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিত করে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪