| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যয় সংক্রান্ত হিসাব এখনও চূড়ান্ত হয়নি

হামজাদের ম্যাচে বাফুফের আয় ৪ কোটি টাকা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১৬:১০:৫৩:অপরাহ্ন  |  ৯৫৯৪৬১ বার পঠিত
হামজাদের ম্যাচে বাফুফের আয় ৪ কোটি টাকা

রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ) জানিয়েছে, এশিয়ান কাপ বাছাইয়ে হামজা চৌধুরীর নেতৃত্বে জাতীয় দলের তিনটি হোম ম্যাচ থেকে মোট আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা।

বাফুফের নির্বাহী কমিটির বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় এই তথ্য জানানো হয়। ঢাকার জাতীয় স্টেডিয়ামে তিনটি ম্যাচের আয় যথাক্রমে—বাংলাদেশ-সিঙ্গাপুর: ১ কোটি ১৫ লাখ টাকা, বাংলাদেশ-হংকং: ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা এবং বাংলাদেশ-ভারত: ১ কোটি ৮৮ লাখ টাকা।

সভায় সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ব্যয় সংক্রান্ত হিসাব এখনও চূড়ান্ত হয়নি, পরবর্তীতে তা জানানো হবে।

এছাড়া বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বরাদ্দপ্রাপ্ত আটটি স্টেডিয়ামের মধ্যে সিলেট জাতীয় স্টেডিয়ামকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সিলেটে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য ফিফার সহযোগিতা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় মোট ২২টি এজেন্ডা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে সব বিষয়ে আলোচনা করা সম্ভব হয়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪