| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মারক্রামের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে সমতায় দক্ষিণ আফ্রিকা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ২০:০০:০৪:অপরাহ্ন  |  ৯৫৯১২৮ বার পঠিত
মারক্রামের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে সমতায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসডেস্ক: বিরাট কোহলির টানা দ্বিতীয় সেঞ্চুরিও জয়ের মুখ দেখাতে পারেনি ভারতকে। রায়পুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে।

টস জিতে ভারতের দেওয়া ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এইডেন মারক্রামের ১১০ রানের সেঞ্চুরি ও মাঝের সারির কার্যকর ব্যাটিংয়ে ৪৯.২ ওভারে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। শেষ দিকে করবিন বশ ২৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে ভারতের হয়ে বিরাট কোহলি ১০২ ও রুতুরাজ গায়কোয়াড ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দুজনের ১৯৫ রানের জুটিতে ভারত ৫ উইকেটে তোলে ৩৫৮ রান।

জবাবে মারক্রাম অধিনায়ক টেম্বা বাভুমাকে (৪৬) নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ১০১ রানের জুটি। ৫৩ রানে জীবন পাওয়ার পর আরও সাবলীলভাবে ব্যাট করে ৮৮ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। ম্যাচসেরাও হন তিনি।

চতুর্থ উইকেটে ডেওয়াল্ড ব্রেভিস (৫৪) ও ম্যাথিউ ব্রিটজের (৬৮) ৯২ রানের জুটিতে সহজ হয়ে যায় রান তাড়া। শনিবার বিশাখাপত্তনমে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪