| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ

মাদারীপুরে মাদকবিরোধী প্রতিবাদে শিক্ষার্থীর ওপর হামলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ২১:০৫:৪৪:অপরাহ্ন  |  ১১৮৮০৩৫ বার পঠিত
মাদারীপুরে মাদকবিরোধী প্রতিবাদে শিক্ষার্থীর ওপর হামলা

মাদারীপুর প্রতিনিধি: সরকারি কলেজের মাঠে মাদকসেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন ওরফে সম্রাট (২০) নামে একজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটে গত বুধবার বিকেলে। আহত ইকবালকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বহিরাগতদের হামলায় আহত ইকবাল এবং তার সহপাঠীদের প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা কলেজ গেটে অবস্থান করে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তি সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলেছে, হামলাকারীদের গ্রেফতার, কলেজ প্রাঙ্গণে বহিরাগত প্রবেশ বন্ধ ও সীমানা নির্ধারণ, নিরাপত্তা নিশ্চিত। পরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষ ঘটনাস্থলে গেলে তাদের দাবি মেনে নেয়া হয় এবং অবরোধ উঠানো হয়।

অধ্যক্ষ লুৎফর রহমান খান বলেছেন, পকেট গেট বন্ধ করা, সীমানা নির্ধারণ ও নিরাপত্তা জোরদার করা হবে; পুলিশের সঙ্গে সমন্বয় করে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের ধরার চেষ্টা করা হবে। অভিযুক্তদের গ্রেফতারের অগ্রগতি এবং আহত শিক্ষার্থীর চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শিক্ষার্থীরা বলেন, পুলিশ ও প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা আবারও আন্দোলন শুরু করবেন। সদর মডেল থানার ওসি জানান, দাবি মেনে নেওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪