| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ২৩:৫৯:৫৪:অপরাহ্ন  |  ১১৯৪৭৬৭ বার পঠিত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

মাগুরা প্রতিনিধি: মাগুরার সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মাগুরা-মহম্মদপুর সড়কের মালিকগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম মহম্মদপুর উপজেলার পলাশবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহবুবুর রহমানের ছেলে। তিনি মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার ভাড়াবাড়িতে থাকতেন। আহত রিয়াজ (২৫) মাগুরা সদর উপজেলার মালিকগ্রামের ইউসুফ বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পলাশবাড়ি গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে মাগুরা শহরের ভাড়াবাড়িতে ফিরছিলেন রহিম। মালিকগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। পথচারীরা গুরুতর আহত রহিমকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিয়াজকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অপর যুবক আহত হয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪