| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্যবসায়ীদের দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ০৪:১২:৫০:পূর্বাহ্ন  |  ১১৬৯৭৭৬ বার পঠিত
ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্যবসায়ীদের দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল করেছেন ব্যবসায়ীরা। জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, দোকান মালিক সমিতি ও পরিবেশক সমিতি এ দোয়া মাহফিলের আয়োজন করে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবিব রনক এবং সাধারণ সম্পাদক সুশীল সরকার।


এ সময়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহান আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আল মাহাদী লিপিয়ার।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪