| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ২২:১৯:৫৯:অপরাহ্ন  |  ১৮৯৪৫৮০ বার পঠিত
নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম। এর আগে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোনাপুর বিআরটিসি ডিপোতে ২১টি বাস ছিল। রাত প্রায় আড়াইটার দিকে দুর্বৃত্তরা দুটি বাসে আগুন দিয়ে সটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাসের উপরের অংশ আগুনে পুড়ে যায়। অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে চলে আসি। খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪