| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গা উপজেলায় যোগদান করলেন ৩৩তম ইউএনও

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ০৯:৫০:৩৫:পূর্বাহ্ন  |  ১১৯৩৭৭৯ বার পঠিত
ভাঙ্গা উপজেলায় যোগদান করলেন ৩৩তম ইউএনও

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৩৩তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন আবদুল্লাহ আবু জাহের। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থল ভাঙ্গা উপজেলায় যোগদান করেন।

তার যোগদান উপলক্ষে বুধবার বিকেলে ২৭টি দপ্তরের প্রধান কর্মকর্তা ও কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সংগঠন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষা-সামাজিক সংগঠনের কর্মীরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের বলেন, তার দপ্তরের দরজা এলাকার উন্নয়নমূলক কাজের জন্য সবসময় উন্মুক্ত। নিয়মতান্ত্রিকভাবে অফিস পরিচালনার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের ৩৭তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হওয়ার পর ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়, মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং বরগুনা সদর ও আমতলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভাঙ্গা উপজেলার ৩৩তম ইউএনও হিসেবে এটি তার যোগদান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪