| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ফার্নিচারের দোকান ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১০:৩৭:৩২:পূর্বাহ্ন  |  ১১৯৪১৪১ বার পঠিত
বাগেরহাটে ফার্নিচারের দোকান ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে গভীর রাতে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের সব মালামাল ও মেশিনপাতি পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতে শহরের এলজিইডি মোড় এলাকায় ব্যবসায়ী আবদুল কাইয়ুমের দোকানে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দোকানের সব সরঞ্জাম, কাঠজাত পণ্য ও মেশিনপাতি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

প্রত্যক্ষদর্শী মো. রানা বলেন, “দোকানের ঠিক বিপরীতে আমার বাড়ি। ভোররাতে হঠাৎ চিৎকারে ঘুম ভেঙে দেখি দোকানে আগুন লেগেছে। আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৯ থেকে ১০ লাখ টাকা হতে পারে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪