| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি ঘর পুড়ে ছাই

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১৩:৩৭:৩৫:অপরাহ্ন  |  ১১৬০৭৩৩ বার পঠিত
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি ঘর পুড়ে ছাই
ছবির ক্যাপশন: সংগৃহীত প্রতীকী ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ মধ্য পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির আটটি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে কাওরাইদ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রফিকুল ইসলাম ও আব্দুল মালেক দুই ভাইয়ের বাড়ি   থেকে এ আগুনের সূত্রপাত ।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক হিসাব মতে, অগ্নিকাণ্ডে ২০–২৫ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে আগুন লেগে যায়। পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারিনি। মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ সব কিছুই পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রথমে একটি কক্ষে আগুন দেখা দিলে মুহূর্তেই তা ছড়িয়ে ভয়াবহ রূপ নেয়। এতে ঘুমন্ত অবস্থায় কেউ মালামাল সরাতে না পারায় আটটি ঘরের সবকিছুই পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম জানান, দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪