| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১২ বিদেশি নাগরিককে দেশে ফেরত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০৩:৩১:৪৩:পূর্বাহ্ন  |  ১০৬৩৩৮৯ বার পঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১২ বিদেশি নাগরিককে দেশে ফেরত

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার কেদাহ প্রদেশের ইমিগ্রেশন বিভাগ ৩ ডিসেম্বর সাজা শেষে মোট ১১২ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বিষয়টি দেশের ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত নোটিশে জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কেএলআইএ-১ ও কেএলআইএ-২ ফ্লাইটের মাধ্যমে এসব অভিবাসীকে তাদের গন্তব্যে পাঠানো হয়। ফেরত যাওাদের মধ্যে ৭৬ জন পুরুষ ও ৩৬ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, লাওস ও বুর্কিনা ফাসোসহ বিভিন্ন দেশের নাগরিক বলে নোটিশে উল্লেখ রয়েছে। তবে এই তালিকায় কতজন বাংলাদেশি রয়েছেন তা নোটিশে আলাদা করে বলা হয়নি।

ইমিগ্রেশন বিভাগ জানায়, এটি কেদাহ প্রদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের শনাক্ত, তদন্ত, আটক এবং তাদের নিজ দেশে প্রত্যাবাসনের উদ্দেশ্যে অব্যাহত অভিযান ও আইনগত প্রক্রিয়ার অংশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪