| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২৬ বিশ্বকাপের ড্র আজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১০:২২:১৩:পূর্বাহ্ন  |  ৯৫৩৭০৯ বার পঠিত
২০২৬ বিশ্বকাপের ড্র আজ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ফুটবল বিশ্বের নজর আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারের দিকে। সেখানেই অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ড্র অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া এই আয়োজন সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে। ফিফার মিডিয়া পার্টনাররাও অনুষ্ঠানটি সম্প্রচার করবে।

কেনেডি সেন্টারের এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত থাকবেন হলিউড, সংগীতজগত ও ফুটবল দুনিয়ার তারকারা। ড্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল ও এমি অ্যাওয়ার্ডজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম এবং জনপ্রিয় মার্কিন কৌতুক অভিনেতা কেভিন হার্ট।

হলিউডের আভা বাড়াতে মঞ্চে উপস্থিত থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ। সংগীতে থাকছে আন্তর্জাতিক তারকাদের পরিবেশনা। ইতালির ধ্রুপদী সংগীতের কিংবদন্তি আন্দ্রে বোসেল্লি লাইভ গান পরিবেশন করবেন, তার সঙ্গে কণ্ঠ মিলাবেন ব্রিটিশ তারকা রবি উইলিয়ামস ও মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার।

ড্র অনুষ্ঠানের পর দর্শকদের মাতাবেন বিখ্যাত পপ ব্যান্ড ‘ভিলেজ পিপল’। এদিকে, অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও উপস্থিত থাকবেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪