| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির চোখে ২০২৬ বিশ্বকাপের ফেভারিটদের তালিকায় নেই পর্তুগাল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১২:০২:৪৩:অপরাহ্ন  |  ১৪১৫৭৮৪ বার পঠিত
মেসির চোখে ২০২৬ বিশ্বকাপের ফেভারিটদের তালিকায় নেই পর্তুগাল
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখা যে কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে, তা ভালোভাবেই জানেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সর্ববৃহৎ আসর।

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) জানা যাবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পথচলার রূপরেখা। তবে এর আগেই মেসি জানিয়ে দিলেন, পুনরায় বিশ্বজয়ের রাস্তা হবে ভীষণ কঠিন।

২০২২ সালে ফ্রান্স ব্যাক-টু-ব্যাক শিরোপার কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত মেসির দারুণ নেতৃত্ব ও এমিলিয়ানো মার্টিনেসের নৈপুণ্যে পরাস্ত হয়। এবারও আর্জেন্টিনা ফেভারিটদের তালিকায় থাকলেও মেসি মনে করেন, আরও কয়েকটি দল একইভাবে ভয়ংকর।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল অনেক দিন ধরে শিরোপাহীন, আবার জার্মানি খুব শক্তিশালী। কাজটা কঠিন, কিন্তু আমরা লড়ব, আমাদের সবটুকু দেব।’

এরপরই কৌতূহল তৈরি হয়েছে তার বাদ দেওয়া নাম নিয়েই। আলোচনায় এসেছে, পর্তুগাল ও ক্রিস্তিয়ানো রোনালদোকে সম্ভাব্য চ্যালেঞ্জারদের তালিকায় রাখেননি আর্জেন্টাইন অধিনায়ক। যদিও বাজি ধরাদের হিসেবে পর্তুগাল আছে ছয় নম্বর ফেভারিট হিসেবে।

ড্রাফটকিংসের বরাতে জানা গেছে, ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষ ফেভারিট স্পেন। তাদের পরেই ইংল্যান্ড, এরপর ফ্রান্স ও ব্রাজিল। আর্জেন্টিনা রয়েছে শীর্ষ পাঁচে। তাদের ঠিক পরেই পর্তুগাল।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪