রিপোর্টার্স২৪ ডেস্ক: কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশের আনান মুস্তাফিজ। প্রতিযোগিতায় এবার অংশ নেয় ৫৩ হাজার ৪৩৪ জন প্রতিযোগী।
প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় আনান স্ট্যান্ডার্ড ফোরের শিক্ষার্থী ছিল, বর্তমানে সে স্ট্যান্ডার্ড ফাইভে পড়ে। এর আগে ২০২৩ সালে আইসিটি বিভাগ আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভালে ১৪ হাজার অংশগ্রহণকারীর মধ্যে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়।
আনানের বাবা-মা রহমান মুস্তাফিজ ও কাজী তামান্না পেশায় সাংবাদিক।
রিপোর্টার্স২৪/বাবি