স্পোর্টর ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ড্র শেষে স্পষ্ট হলো কে কোন পথে এগোবে। ড্রয়ে তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বিপরীতে ‘গ্রুপ অব ডেথ’-এ পড়েছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
ড্র অনুষ্ঠানের শুরুতে আয়োজক তিন দেশের শীর্ষ নেতারা—কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—নিজ নিজ দেশের নাম তোলেন। স্বাগতিক মেক্সিকো ‘এ’, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে স্থান পায়।
প্রথম পট থেকে ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে। স্পেন ‘এইচ’, ফ্রান্স ‘আই’, পর্তুগাল ‘কে’ এবং ইংল্যান্ড ‘এল’ গ্রুপে যায়।
দ্বিতীয় ও তৃতীয় পট থেকে দল যুক্ত হওয়ার পর গ্রুপগুলোর প্রতিযোগিতার তীব্রতা স্পষ্ট হয়। ব্রাজিল পেয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতিকে। আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। অন্যদিকে ইংল্যান্ড–ক্রোয়েশিয়া একসঙ্গে পড়ে সবচেয়ে কঠিন গ্রুপগুলোর একটি তৈরি করেছে।
ড্র অনুযায়ী ১২টি গ্রুপের তালিকা—
গ্রুপ এ: মেক্সিকো, কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক/নর্থ মেসিডোনিয়া/চেকিয়া/আইরিশ রিপাবলিক
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, নর্দার্ন আয়ারল্যান্ড/ইতালি/ওয়েলস/বসনিয়া
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক/রোমানিয়া/স্লোভাকিয়া/কসোভো
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউক্রেন/সুইডেন/পোল্যান্ড/আলবেনিয়া
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, ইরাক/বলিভিয়া/সুরিনাম, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক/বলিভিয়া/সুরিনাম
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
রিপোর্টার্স২৪/বাবি