| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের সবচেয়ে বড় পরমাণু প্রকল্প নির্মাণ করছে রাশিয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ২৩:৩৩:৫৭:অপরাহ্ন  |  ৯৩৬৯৯৫ বার পঠিত
ভারতের সবচেয়ে বড় পরমাণু প্রকল্প নির্মাণ করছে রাশিয়া

রিপোর্টার্স২৪ডেস্ক: ভারতের তামিলনাড়ুর কুণ্ডনকুলমে দেশের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। ভারতীয় টিভি চ্যানেল ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দুই দিনের সফরে বৃহস্পতিবার নয়াদিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি–সংক্রান্ত বৈঠক করেন পুতিন। শুক্রবার রাতে তিনি ভারত ত্যাগ করেন।

বৈঠক শেষে পুতিন জানান, কুণ্ডনকুলম প্রকল্পের ছয়টি ইউনিটের মধ্যে দুটি ইতিমধ্যে গ্রিডে যুক্ত হয়েছে, বাকি চারটির নির্মাণকাজ চলছে। পুরো প্রকল্প চালু হলে ভারতের পরিবেশবান্ধব ও স্বল্প ব্যয়বহুল জ্বালানির চাহিদা মেটাতে এটি বড় অবদান রাখবে।

ভারত ২০৭০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্য ঘোষণা করেছে। বর্তমান সক্ষমতার তুলনায় ১০ গুণ বড় এই লক্ষ্য পূরণে ছোট আকারের রিয়্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দেশটি জানিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪