| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ০৯:৫২:৪৫:পূর্বাহ্ন  |  ৯৫০৪৩৪ বার পঠিত
বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ফিলস্পোর্টস অ্যারেনায় বিপুল দর্শকের সামনে দারুণ জয় তুলে নিয়ে প্রথম নারী ফুটসাল বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ব্রাজিল। শুক্রবার (৫ ডিসেম্বর) সেমিফাইনালে স্পেনকে ৪-১ গোলে হারিয়ে নিশ্চিত করে শিরোপা লড়াই। শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চে ভরা ম্যাচে পূর্ণ আধিপত্য দেখায় ব্রাজিলিয়ান নারীরা।

শনিবার (৬ ডিসেম্বর) ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ পর্তুগাল। অপর সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠে তারা।

ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। স্পেনের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে আনা লুইজা গোল করেন। মাত্র ১১ সেকেন্ড পর আবারও স্পেনের রক্ষণভাগের ভুলে স্কোরলাইন দ্বিগুণ করেন আমানদিনহা।

এরপর থেকেই স্পেনের বিল্ড-আপ ভেঙে দিয়ে একের পর এক আক্রমণে চাপে রাখে ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও বজায় থাকে তাদের গোলক্ষুধা। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে পিভট এলাকায় বল দখল করে নাতালিনহার পাস থেকে দেবোরা ভানিন দারুণ ক্রস-শটে গোল করেন। ব্যবধান দাঁড়ায় ৩-০।

পরে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্পেন এবং আলে দে পাজের গোলে এক সান্ত্বনাসূচক গোল পায়। তবে শেষ দিকে লুয়ানার গোল নিশ্চিত করে ব্রাজিলের বড় ব্যবধানের জয়; চূড়ান্ত স্কোর ৪-১।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪