স্পোর্টস ডেস্ক: ফিল সিমন্সের বিশেষ ক্লাসের প্রথম দিন দলের ব্যাটাররা অনুশীলনে অংশ নিয়ে ঘষা-মাজার কাজ করেছেন। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও নুরুল হাসান সোহান অনুশীলনে ছিলেন; সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
সালাাহউদ্দীন জানান, আপনারা প্রায়ই বলেন আমাদের স্কিলে ঘাটতি আছে—আমরাও জানি। আন্তর্জাতিক ব্যস্ততার কারণে সময় পাওয়া যায় না; এই ক্যাম্প খেলোয়াড়দের সেটাই পূরণ করার সুযোগ। তিনি বলেন, বিশেষ করে টি-টোয়েন্টিতে শট নিয়ন্ত্রণ ও ফিল্ডারের কাছে যাচ্ছে এমন শটগুলো সামলানোর দক্ষতা বাড়ানোই লক্ষ্য।
টিম মিটিং ও নেতৃত্ব গঠনের ওপরও জোর দেন কোচ—খেলোয়াড়রা নিজেই বেশি সিদ্ধান্ত নেবে, তাতে গেম সেন্স উন্নতি পাবে। সালাহউদ্দীন আশা করেন, ধারাবাহিক কাজ চললে আগামী দুই মাসে দল বিশ্বকাপের আগে ভালো অবস্থানে পৌঁছবে।
রিপোর্টার্স২৪/বাবি